1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মুরাদনগরে খুৎবার আযান নিয়ে রেজভী ও সুন্নি গ্রুপের সংঘর্ষ:নিহত ১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৪ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগরে জুম্মার খুৎবার আজান দেওয়াকে কেন্দ্রকরে মুসল্লিদের দু’গ্রুপের মধ্যের সংঘর্ষের ঘটনায় আবু হানিফ খাঁন (৩৮) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
নিহত আবু হানিফ খান (৩৮) বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে।
গুরুতর আহতরা হলেন একই এলাকার মোতালেব খানের ছেলে ইমন খান (২৪) ও গফুর সরকারের ছেলে আবুল খায়ের (৪৮)। এসময় আরো আহত হন ইব্রাহীম, বায়েজীদ, হাবিব খান।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে বাইতুন নুর জামে মসজিদে বয়ান শেষে মুয়াজ্জিন খুৎবার আজান দিতে দাঁড়ালে মুসল্লিদের মধ্যে সুন্নি ও রেজভি দুগ্রুপে ভাগ হয়ে যায়। এ সময় রেজভি ভক্তরা দাবী করেন মসজিদের বাহিরে খুৎবার আজান দিতে হবে। এনিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় রেজভী গ্রুপের আবুল কালাম ওরফে ডিজে কালামসহ কয়েকজন ধারালো ছোরা নিয়ে সুন্নী মুসুল্লীদের উপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়। স্থানীয়রা হানিফ খান, ইমন খান ও আবুল খায়েরকে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার হানিফ খানকে মৃত ঘোষনা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইমন খান ও আবুল খায়েরকে ঢাকায় প্রেরণ করেন।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি আমরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত