1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

মুরাদনগরে খাল দখল করে প্রভাবশালীদের প্রাসাদ নির্মাণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫০ বার দেখা হয়েছে

মুরাদনগর,কুমিল্লা প্রতিনিধি //

কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় খালগুলো পর্যায়ক্রমে প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। সরকারি খাল দখল করে অবৈধভাবে বাড়িঘর, দোকানপাটসহ পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব এখন এ উপজেলায়। খালগুলো বাংলাদেশ সরকারের নামে হলেও কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।

স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে খাল দখলকারীরা অনেকেই কোনো অনুমতি নেয়নি কর্তৃপক্ষের কাছ থেকে। আর যেসব দখলদার কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখাতে পেরেছে, তাতে স্পষ্ট বলা রয়েছে, কোনো পাকা স্থাপনা করতে পারবে না বা খাল ভরাট করা যাবে না। তবুও কেউ থেমে নেই। খাল ভরাটসহ বহুতল ভবনও নির্মাণ করেছে কেউ কেউ।

কর্তৃপক্ষ বলছে, পাকা বাড়িঘর নির্মাণের কোনো বন্দোবস্ত দেওয়া হয়নি। অথচ দিনের পর দিন নাকের ডগায় সরকারি জায়গা দখল করলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। এ ছাড়া কোম্পানীগঞ্জ বাজার-সদরের মাষ্টার পাড়া-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে সদরের উত্তর পাড়ার সরকারি খাল দখল করে কাঁচা ও পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। খাল দখলে অবলম্বন করা হয় বিভিন্ন কৌশল। প্রথমে খালের ওপর ছাপরা ও মাচা করে অস্থায়ী ঘর নির্মাণ এবং পর্যায়ক্রমে খাল ভরাট ও পাকা ভবন নির্মাণ করা হয়।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছালিয়াকান্দি বাজারের পূর্ব পাশে ছালিয়াকান্দি সরকারি খালটি দখল করে রিপন মিয়া নামের এক ব্যক্তি নির্মাণ করেছে এক বিশাল প্রসাদ। অথচ নির্মানের শুরুতেই উপজেলা ভূমি কর্মকর্তার পক্ষ থেকে বাধা দিলেও কোন প্রকার পরিমাপ ছাড়াই গড়ে তুলা হয়েছে ওই প্রসাধ। ফলে স্থানীয়দের আলোচনা-সমালোচনার কেন্দ্র বিন্দু এখন নিরব ভূমিকায় থাকা প্রশাসন।

স্থানীয় আব্দুল মালেক বলেন, রিপন এই বিল্ডিং তৈরি করার সময় স্যারেরা আইসা বাধা দিছিলো। পরে হুনি কেমনে কেমনে যানি সামাধান করছে। এখন রিপনের দেহা দেহি অনেকেই এই খালডা দখল করতাছে। তবে এই খালডা আমাদের কৃষি কাজের জন্য বেশ উপকারি। আমরা চাই প্রশাসন যেন তারাতারি খাল উদ্ধার করে আবার আগের মতো করে দেয়।
দখলদার রিপন বলেন, এ জায়গা আমার ব্যক্তি মালিকানার। যদি প্রমান হয় আমি সরকারি খাল দখল করছি তাহলে আমি আমার বিল্ডিং ভেঙ্গে ফেলবো।

ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের তহসিলদার জাকির হোসেন বলেন, খাল দখল করে রিপন প্রসাদ নির্মাণ করছে খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দিয়ে আসি। পরে সিদ্ধান্ত হয় আমাদের উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও রিপনের ব্যক্তিগত একজন সার্ভেয়ার দিয়ে জায়গাটি পরিমাপ করা হবে। কিন্তু অনেকদিন হলেও এই পরিমাপের কাজটি আর করা হয়নি। এখানে আমারও সন্দেহ যদি বাংলাদেশ জরিপের ম্যাপ দিয়ে পরিমাপ করা হয় তাহলে রিপনের দালান সরকারি খালে পরবে। এ বিষয়ে আমি লিখিত ভাবে আমার স্যারদেরকে অবহিত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ভবনটি দেখে আমারো সন্দেহ সঠিক ভাবে পরিমাপ করলে এর বেশ কিছু অংশ খালে নির্মাণ করা হয়েছে। মূলত কিছুদিন আগে আমাদের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বদলি হওয়ায় এ বিষয়ে আর কাজ করা সম্ভব হয়নি। এখন নতুন অফিসার জিনি এসেছেন সে এবিষয়ে কিছুই জানেন না। তবে আমি নিজেই এ বিষয়টি খতিয়ে দেখছি। যদি ওই ভবনটি খালের অংশ দখল করে থাকে। তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়