1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মুরাদনগরে অগ্নিকান্ডে দুটি দোকান ভস্মীভূত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৮৪ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অগ্নিকান্ডে দুইটি কাপড়ের দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৮-১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানান। শনিবার রাতে উপজেলার সদর ইউনিউনের ধনীরামপুর বাজারে বারেক মার্কেটে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা হলেন, বাহরানী ফ্যাশনের স্বত্বাধিকারী দিলালপুর গ্রামের জলিল মিয়ার ছেলে হেলাল উদ্দিন সওদাগর। অপর ব্যবসায়ী মা বেডিং স্টোরের স্বত্বাধিকারী একই গ্রামের সবুজ মিয়ার ছেলে রুহুল আমিন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে বারেক মার্কেটের সকল দোকান পাট বন্ধ ছিল। ধণীরামপুর বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী হেলাল উদ্দিন সওদাগরের দোকান থেকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এতে ওই ব্যবসায়ীর দোকান থেকে পাশের আরেকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ: রব বলেন, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। আগুন নিয়ন্ত্রনে আমাদের দুটি ইউনিট কাজ করেছে। অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনসহ প্রতিবেদন পেশ করবো।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত