1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবারের নামে ভুয়া ফেসবুক আইডি নিয়ে যা বলল বিএনপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবারের সদস্য ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া একাধিক ফেসবুক আইডি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিএনপি।

সোমবার এ বিষয়ে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিশেষ স্বার্থান্বেষী মহল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, মেয়ে জায়মা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী শর্মিলী রহমান ও তার মেয়ে জাফিয়া রহমান, জাহিয়া রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নামে অসংখ্য ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও টুইটার অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করছে। এসব ভুয়া ফেসবুক, পেজ ও টুইটার অ্যাকাউন্টের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

তবে বিএনপি মহাসচিবের নামে কেবলমাত্র একটি টুইটার অ্যাকাউন্ট রয়েছে জানিয়ে বলা হয়ে, ইতোপূর্বে এ বিষয়ে বেশ কয়েকবার গণমাধ্যমের মাধ্যমে জনগণকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশবাসীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোনো মহল তাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তা অপব্যবহার করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ জনসাধারণকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে সর্বসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকতে এবং বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত বক্তব্যে বিভ্রান্ত না হতে ও বিশ্বাস না করতে আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়