1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":4},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুর ও ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস (পূর্বপাড়া) এবং একই দিনে বিকেলে কাইমপুর গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে। নিহত শিশুদের মধ্যে একজন হলো নুসরাত (৮)। তিনি কল্পবাস এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। অপরজন আরিয়ান (৩)। তিনি কাইমপুর গ্রামের ফারুকুল ইসলামের ছেলে।নুসরাতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে নুসরাত বাড়ির পাশের পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। তার সাথের শিশুরা দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে জানালে তারা পুকুরে গিয়ে খোঁজাখুঁজির পর নুসরাতকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন।

পরে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুসরাতের ফুফু মিনুয়ারা বেগম বলেন,‘নুসরাত আমার ভাইয়ের মেয়ে। সে প্রথম শ্রেণির ছাত্রী ছিল। খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।’ অপরদিকে, একই দিন বিকেলে কাইমপুর গ্রামে নিজ বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায় শিশু আরিয়ান। কিছুক্ষণ পর পানিতে ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি জানান, ‘হাসপাতালে আনার আগেই নুসরাত ও আরিয়ানের মৃত্যু হয়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত