1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

বৈঠক তো দূরের কথা, খালেদা জিয়াকে কখনো দেখেননি বাবুনগরী’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গণমাধ্যমে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামের জবানবন্দিকে উদ্ধৃত করে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি পালনের এক সপ্তাহ আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আল্লামা জুনায়েদ বাবুনগরীর গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদকে এবং মুফতি ফখরুলের জবানবন্দিকে মিথ্যাচার দাবি করেছে হেফাজত ইসলাম। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার (২১ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদপত্রে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ) বলেন, হেফাজতের শীর্ষ নেতৃত্বকে কলঙ্কিত করতে মুফতি ফখরুল ইসলামের কাছ থেকে পুলিশ মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে। এই স্বীকারোক্তি একজন সর্বজনশ্রদ্ধেয় শীর্ষ আলেমের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। দেশবাসী এমন মিথ্যা স্বীকারোক্তি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এ যাবৎ কোনো বৈঠক তো দূরের কথা, আল্লামা বাবুনগরী সামনা-সামনি বেগম খালেদা জিয়াকে কখনোই দেখেননি।

মাওলানা তাজুল ইসলাম বলেন, হেফাজত আমিরের কাছ থেকে আমি জেনেছি, ২০১৩ সালে যখন তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়, তখনো পুলিশ তাঁকে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন কি না জানতে চেয়েছিল। রিমান্ডে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, বৈঠক তো দূরের কথা, খালেদা জিয়াকে সামনা-সামনি তিনি কখনোই দেখেননি।

মুঈনুদ্দীন রুহি ও ফখরুল ইসলাম এ বিষয়ে সুস্পষ্ট মিথ্যাচার করেছেন। এই মিথ্যা দাবির সপক্ষে তাদের কেউই কখনো কোনো প্রমাণ হাজির করতে পারবে না।

মাওলানা তাজুল ইসলাম বলেন, ইবাদত-বন্দেগির মাসে হেফাজতের নেতাকর্মী ও হক্কানি উলামায়ে কেরামের ওপর পুরনো মিথ্যা মামলা সচল করে দমন-পীড়ন চালানো হচ্ছে। গুটিকয়েক নীতি-আদর্শচ্যুত সাবেক নেতাকে এতে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মাওলানা তাজুল ইসলাম সরকার ও প্রশাসনের প্রতি হক্কানি উলামায়ে কেরামের ওপর দমন-পীড়ন ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা এবং অপবাদ আরোপ বন্ধের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক