1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বুড়িচংয়ে চাকুরীর না পেয়ে অধ্যক্ষকে পিটিয়ে হাত ভাংঙ্গার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৮৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টর //

কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে দলবল নিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছে। মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন জানান, কালাকচুয়া গ্রামের মোঃ মাহিবুর রহমান মহিব কালাকচুয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য বহু চেষ্টা করে আসছে।  কিন্তু সে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় শিক্ষকতা করতে পারেনি। এ নিয়ে সে বিভিন্ন সময় অধ্যক্ষকে ভয়ভীতি হুমকী ধমকি দিয়ে আসছিলো।

বৃহস্পতিবার বিকেলে অধ্যক্ষ তাঁর অফিস কক্ষে শিক্ষকদের নিয়ে মাদ্রাসার বিষয় নিয়ে আলোচনা করতে বসে। আলোচনা শেষে শিক্ষকগন চলে যাওয়ার পর চাকুরী প্রত্যাশী মহিবুর রহমান মহিবসহ ৩-৪ জনের একটি দল নিয়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে চাকুরীর বিষয়ে জানতে চায়।
অধ্যক্ষ তাদের জানায়, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকুরী দেয়ার সুযোগ নেই। এসময় তাঁরা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে মারধর করতে থাকে। চাকুরী প্রত্যাশী মহিব হকিস্টিক দিয়ে পিটিয়ে অধ্যক্ষের ডান হাত ভেঙ্গে দেয় দিয়েছে বলে জানা যায়।
অধ্যক্ষের চিৎকারে স্থানীয়রা এসে  অধ্যক্ষকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হারেছ জানান, অভিযুক্ত মহিব একাধিকবার ওই মাদ্রাসার শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করেও উত্তীর্ণ হতে পারেনি। তাই ক্ষোভ থেকেই অধ্যক্ষের উপরে এ হামলা চালিয়েছে। তিনি আরো জানান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত