1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

বাঙ্গরায় সোহেল হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের অটোরিক্সা চালক সোহেল হত্যা মামলায় জিলানী(২২) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ।
বুধবার সকালে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের খামারগ্রাম এলাকায় চট্টগ্রাম থেকে নবীনগরগামী গোমতী এয়ারকন বাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী উপজেলার মেটংঘর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, গতবছরের ২৯শে নভেম্বর সন্ধ্যায় কোরবানপুর থেকে যাত্রীবেশে ২জন অজ্ঞাত লোক সোহেলের অটোরিক্সায় উঠে দৌলতপুরের দিকে যায়। পরে রাত সাড়ে নটায় মুকলেশপুর এলাকার একটি ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। সেসময় তার অটোরিক্সা, মোবাইলফোন ও টাকা গুলোও নিয়ে যায় ঘাতকরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাঙ্গরাবাজার থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো: শাহনেওয়াজ জানান, প্রযুক্তির সহায়তায় ও মোবাইল ট্র্যাকিংয়ের আমরা ক্লুলেস এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করি। অটোরিক্সাটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই এরশাদ ও জিলানি দুজন মিলে হত্যা করে সোহেলকে। প্রকৃত আসামী জিলানীকে আটক করতে সক্ষম হই। এই মামলায় অপর আসামী এরশাদ কারাগারে আছে।
বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা সম্পূর্ন ক্লুলেস একটি হত্যার রহস্য উদঘাটনে সফল হয়েছি। অনেক চেষ্টার পর যাত্রীবাহী একটি বাস থেকে আমরা জিলানীকে গ্রেফতার করি। আটককৃত আসামীকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত: গত বছরের ২৯শে নভেম্বর রাত সাড়ে ন’টার দিকে উপজেলার মুকলেশপুর এলাকার ধান ক্ষেত থেকে কোরবানপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সোহেল(৩০) নামের এক অটোরিক্সা চালকের গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান