1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বডি ওর্ন ক্যামেরা-ট্যাকটিক্যাল বেল্ট যুগে কুমিল্লা জেলা পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪৮৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন 

কুমিল্লা প্রতিনিধি

পুলিশি সেবায় স্বচ্ছতা আনতে ও পুলিশের সেবা মান বাড়াতে কুমিল্লা যুক্ত হলো বডি ওর্ন ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট যুগে।
বৃহস্পতিবার (৩ মার্চ ) বেলা ১১টার দিকে নগরীর টাউন হল মাঠে উদ্বোধন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো.ফারুক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহীম, সদর সার্কেল সোহান সরকার, ট্রাফিক ও প্রসিকিউশন রাজন সাহাসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন , এ অত্যাধুনিক বডি ওর্ন ক্যামেরা সয়ংক্রিয়ভাবে সামনের ভিডিও, অডিও ও ঝকঝকে ছবি তুলতে পারবে।
জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।
পুলিশ সুপার বলেন, ‘বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে এখন থেকে মাঠ পর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে।
এছাড়া পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ এ ক্যামেরা ছাড়াও ট্যাকটিক্যাল বেল্ট দেওয়া হয়েছে।
আধুনিক এ বেল্টে থাকবে পিস্তল, হাতকড়া, অতিরিক্ত ম্যাগজিন, এক্সপেন্ডিবল বাটন, পানির পট, টর্চ লাইট ও ওয়ারলেসসহ ১৪টি আইটেম।

প্রথম পর্যায়ে ট্রাফিক ও জেলা পুলিশের কিছু সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট কুমিল্লায় জেলা পুলিশে সংযুক্ত করা হলো। পর্যায়ক্রমে থানায় কর্মকর্তা পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও এসব উপকরণ বিতরণ করা হবে বলেও উল্লেখ করেন কুমিলায় পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত