1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

ফের কুমিল্লা মহানগর আ.লীগের সভাপতি বাহার,সম্পাদক রিফাত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৫২৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

আবারো কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটির সভাপতি এবং সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক সেলিম।
সম্মেলনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটির নাম প্রস্তাব করেন কাউন্সিলর এবং ডেলিগেটরা। তারা এ সময় সভাপতি হিসেবে সাবেক সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সাধারণ সম্পাদক হিসেবে সাবেক সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নাম প্রস্তাব করেন। প্রস্তাবের পর পদপ্রার্থী আরো কেউ থাকলে তাদের নাম সমর্থন চেয়ে এক থেকে তিন পর্যন্ত গণনা করেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় আর কারো নাম না আসায় প্রধান অতিথি ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক সেলিম সভাপতি হিসেবে আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সাধারণ সম্পাদক হিসেবে সিটি মেয়র আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করেন। নতুন সভাপতি-সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে তা অনুমোদনের জন্য আওয়ামী লীগ সভাপতির কাছে পাঠাবেন।
উল্লেখ্য,২০১৭ সালে প্রথম কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। সেসময় আ ক ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক