1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

পাকিস্তানকে ৯৯ রানে অলআউট করে জিম্বাবুয়ের চমক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৮০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৯ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এর মাধ্যেমে সিরিজে ১-১ সমতা আনলো জিম্বাবুয়ে।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান করে জিম্বাবুয়ে। টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৯৯ রান করে সবকটি উইকেট হারায় পাকিস্তান।

জিম্বাবুয়ের মতো পাকিস্তানের শুরুটাও হয় ধীরগতির। ৫ ওভার ১ বলে ২১ রানে হারায় প্রথম উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও ম্যাচের নাটাই ছিল পাকিস্তানের হাতেই। খেলার মোড় ঘুরে যায় ৭৮ রানে বাবর আজম আউট হলে। ৭৮ থেকে ৯৯ রানের মধ্যে বাবর আজমের উইকেটসহ পাকিস্তান ৭টি উইকেট হারায়।

৪৫ বলে ৫টি চারের মারে সর্বোচ্চ ৪১ রান করেন বাবর আজম। ২৪ বলে ২২ করেন দানিশ আজিজ। ১৮ বলে ১৩ রান করেন ওপেনার রিজওয়ান। এ ছাড়া আর কোন ব্যাটসম্যান দেখেননি দুই অঙ্কের মুখ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন লুক জংবে। দুটি উইকেট নেন রায়ান বার্ল।

এর আগে শুরু থেকেই দলটি খেলতে থাকে রক্ষণাত্মক ভঙ্গিতে। প্রথম ১০ ওভারে তারা করে মাত্র ৪৭ রান। শেষ পর্যন্ত তারা থামে ১১৮ রানে। সর্বোচ্চ ৪০ বলে ৩৪ রান করেন তিনাশে কামুনহুকামে। তার ইনিংসে ছিল ৪টি চারের মার।

এ ছাড়া তাডিওয়ানশে মারুনামি ১৯ বলে ১৩, ওয়াইজলি ম্যাডভেরে ১৪ বলে ১৬ ও রেজিস চাকাবা ১৪ বলে ১৮ রান করেন। শেষ ১০ বলে ১৩ রান আসে তারিশাই মুসাকান্দার ব্যাট থেকে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মোহাম্মদ হাসনাইন ও দানিশ আজিজ। ১টি করে উইকেট নেন ফাহিম আশরাফ, আরশাদ ইকবাল, হারিস রউফ ও উসমান কাদির। এই ম্যাচে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছে পেসার আরশাদ ইকবালের। যে কোনো ফরম্যাটে প্রথমবার দেশকে প্রতিনিধিত্ব করছেন আরশাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক