1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই -কুমিল্লায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই -কুমিল্লায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার দুপুরে কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, সে সময় নির্বাচন হবে। কোনো প্রার্থী বলতে পারবে না যে তার প্রতি অন্যায় করা হয়েছে। নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে। সব দলের আন্তরিকতার কারণে খুব দ্রুতই অনেক বিষয় ঐক্যমতে পৌঁছানো গেছে। আটটি বিষয়ক মত হয়েছে সাতটি বিষয় এখনো পর্যালোচনা চলছে। আমরা আশা করছি জুলাই সনদ দিব সবাই স্বাক্ষর করবে। বর্ষা শেষে দেখবেন বাংলাদেশের আনাচে কানাচে নির্বাচনের হাওয়া বইছে। অনেক বছর দেশের তরুণরা ভোট দিতে পারে নাই ‌ এবার দেখবেন তারা নির্বাচনের ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট হবে ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমরা যথেষ্ট চেষ্টা করছি । যেখানেই কোন ঘটনা ঘটছে আমরা কিন্তু অ্যারেস্ট করছি। কেউ কিন্তু বাদ যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনের সংশোধন করেছি। যেমন ধর্ষণের ক্ষেত্রেও আমরা কিছু আইনের সংশোধনী এনে দ্রুত বিচার আইনে বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি ।
গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন । তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। কোন মানবাধিকার লঙ্ঘন হয়নি। সাংবাদিকরা সব জায়গায় ভিজিট করে তথ্য নিতে পারেন ।
‘The Next Wave’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ, হোটেল ব্যবসায়ী লুৎফর রহমান রিপনসহ অন্যান্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত