1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

ধানমন্ত্রী শেখ হাসিনা আবারো দেশের পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী হবেন: ইঞ্জিনিয়ার সবুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ বার দেখা হয়েছে
  • লিটন সরকার বাদল

২২ ডিসেম্বর শুক্রবার রাত ১০টায় দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় আওয়ামী লীগের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী,কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেন,ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবেন না, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকার নিরঙ্কুশ বিজয় লাভ করবে। তিনি পঞ্চম বারের মত দেশের প্রধানমন্ত্রী হবেন। সারাদেশে একটি নির্বাচনী ট্রেনে চলছে,দাউদকান্দি- তিতাস নিয়ে একটি বগিতে ওঠেছি আমরা। এই বগিও ৭ জানুয়ারি নির্দিষ্ট সময়ে ট্রেনের সঙ্গে বিজয়ের গন্তব্যে পৌঁছে যাবে,ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার আবদুস সবুর আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি মনে করি এটা আপনাদেরকে মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন আপনাদেরকে উৎসর্গ করলাম। আপনারা আপনাদের নৌকাকে ভোট দিয়ে আপনাদেরকেই নির্বাচিত করুন। আমার বিশ্বাস দাউদকান্দি- তিতাসের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে দাউদকান্দি-তিতাস উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপ দেওয়া হবে। নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার সবুর আগামী ৭ই জানুয়ারি সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দাউদকান্দি-তিতাসকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। সাধারণ মানুষের সঙ্গে আমার কোনো দেওয়াল থাকবে না। আপনাদের জন্য আমার সেবার দরজা সর্বদা খোলা থাকবে। বাবু অশোক সাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য বাখেন, ভিসি আব্দুল মান্নান জয়,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেই, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের আহবায়ক তাসলিমা চৌধুরী সিমিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান,পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিকাশ সাহা প্রমুখ।
এ-সময় উপস্থিত ছিলেন, জিএস সুমন সরকারসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক