1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

দেবীদ্বার সোনার বাংলা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ’র বার্ষিক ফলাফল ও পুস্কার বিতরণী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৯৮১ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বার সোনার বাংলা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ’র বার্ষিক ফলাফল ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেয়াা হয়েছে।
শনিবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে দেবীদ্বার সোনার বাংলা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ’র প্রতিষ্ঠাতা এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশিষ্ট ক্রীড়াবিদ, দেবীদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ)’র রেফারী ভিপি ময়নাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তমিজ উদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইব্রাহীম ঠিকাদার, দেবীদ্বার সোনার বাংলা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ’র সিনিয়র শিক্ষক আব্দুল আউয়াল,মোঃ মাসুদুল হক মাসুম প্রমূখ।
আলোচনা শেষে বিদ্যালয়ে শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গজল, গান, নৃত্য পরিবেশন ও মেধাবী শিক্সার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম তার স্বাগতিক বক্তব্যে বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে কৃতিত্বের সাথে শিশুদের মনন বিকাশে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াঙ্গনে অভ‚তপূ‚র্ব অবদান, সুনাম ও সুখ্যাতী অর্জন করে আসছে। চলতি বছরে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ১৬জন টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্তসহ ৪২ জন বৃত্তি পেয়েছে। উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয়টি নিজস্ব ক্যাম্পাসে ২৬ জন অভিজ্ঞ শিক্ষক ও একটি শক্তিশালী বিদ্যালয় পরিচালনা পর্ষদের পরিচালনায় সেরাদের সেরা বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
আলোচকরা বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শুধু বিদ্যালয়ের শিক্ষকদের উপর নির্ভর করলেই হবেনা। শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে একটি গাইড লাইন দেবে আর সে গাইড লাইন অনুশীলনে অভিভাবক তথা পিতা-মাতাকে ভ‚মিকা রাখতে হবে। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে প্রাতিষআনিক শিক্ষার বাহিরে শিষ্টাচার শিক্ষায় জোর দিতে হবে। চলমান সমাজ ব্যবস্থায় বখাটে, ইভটিজার,মাদকাসক্ত, সন্ত্রাস,বখাটে কার্যক্রম এবং অপ-রাজনীতি থেকে থেকে দূরে রাখতে হবে। তাদের খেলার সাথীদের,বন্ধুদের চারিত্রীক বৈশিষ্ট চিহ্নীতকরণে মিশতে দিতে হবে। মোবাইল ফোন থেকে তাদের শতভাগ নিরুৎসাহীত করতে হবে। শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষায় ক্রীড়াঙ্গনে উৎসাহীত, মনন বিকাশে সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত করা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলাসহ মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
আলোচকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের উপযুক্ত শিক্ষার্জন শেষে কর্মজীবনে তোমাদের মেধা, শিক্ষা এবং শ্রম বিকশিত করবে দেশ জাতি ও বিশ^মানবতার কল্যাণে,সেই মানষিকতায় নিজেদের গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক