1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

দেবীদ্বারে ৩০ বেডের করোনা ইউনিটের উদ্ভোধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪৬৫ বার দেখা হয়েছে
(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে শুক্রবার বিকেল থেকে চালু হল ৩০ বেডের আলাদা করোনা ইউনিট। ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়ক’ সংলগ্নে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপাশ্বের‘মাহবুব প্রাঙ্গনে’ ওই করোনা ইউনিট চালু করা হয়। ভবনটি ‘আল ইসলাম হাসপাতাল’ নামে একটি প্রাইভেট হাসপাতাল ব্যবহার করে আসছিল, ওই হাসপাতালটি নিজস্ব ভবনে স্থানান্তরিত হওয়ার পর এ ভবনটি দির্ঘদিন খালিপড়েছিল। হাসপাতালের আদলে তৈরী ভবনের দক্ষিণ পাশের্^র অর্ধেক অংশ নিয়েই ৩০ বেডের করোনা ইউনিট চালু করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় ৩০ বেডের নতুন ওই করোনা ইউনিট উদ্ভোধন করেন কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবির, ইউপি চেয়ারম্যান কামাল চৌধুরী, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল দেবীদ্বার করোনা ইউনিটের চিকিৎসক ও সেবা কর্মীদের জন্য  মাস্ক, পিপিইসহ সুরক্ষা সামগ্রী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে তুলে দেন।
সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, দেবীদ্বারে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করায় করোনা রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০বেডের করোনা ইউনিটে রোগী সংকুলান না হওয়ায়, সম্প্রতি করোনা মহামারী প্রকোট আকার ধারন করায়  মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট চালু করা হয়েছে। আশা করি করোনা রোগীরা এখান থেকে সেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির বলেন, আজ থেকে মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট চালু হল। ওই ইউনিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও জনবল দিয়ে পরিচালিত হবে। আমাদের নিজস্ব ভবনে ১০ বেডের একটি করোনা ইউনিট চালু আছে। করোনা মহামারী বেড়ে যাওয়ায় অতিরিক্ত রোগীদের জন্য ওই ইউনিট চালু করা হল। জরুরী ও মূমূর্ষ রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্সের ১০বেডে রাখা হবে এবং তুলনামূলক কম ঝুকিপূর্ণ রোগীদের ৩০ বেডের করোনা ইউনিটে রেখে চিকিৎসা সেবা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক