1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

দেবীদ্বারে স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটি থেকে সহসভাপতি ও যুগ্ম সম্পাদকের পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ৫৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেবীদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটি থেকে সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কমিটি গঠনের তিন দিনের মাথায় বুধবার দুপুরে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
গত ৩০ মে আব্দুল মান্নান মোল্লাকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের দেবীদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করে কুমিল্লা উত্তর জেলা কমিটি। গঠিত ওই কমিটিতে আব্দুল্লাহ আল কাইয়ুমকে সহ-সভাপতি ও মোঃ মিজানুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়।
সাংবাদিক সম্মেলনে আব্দুল্লাহ আল কাইয়ুম ও মিজানুর রহমান তাদের বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াতের সহচরদের দিয়ে যে কমিটি করা হয়েছে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে ওই কমিটিতে থাকতে পারিনা। গত উপজেলা পরিষদ উপ-নির্বাচনে যারা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের (নৌকা প্রতীক)কে পরাজিত করতে কাজ করেছে, তাদেরকে নিয়ে টাকার বিনীময়ে এই কমিটি দেওয়া হয়েছে। আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করি, তাই নৌকা বিরোধীদের সাথে কাজ করা সম্ভব নয়। তাই নব গঠিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির পদ থেকে আমরা পদত্যাগের ঘোষণা দিলাম, আমরা আজই পদত্যাগ পত্র কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ