1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে স্কুল ছাত্রীকে অপহরনের পর শ্লীলতা হানির চেষ্টা: অপহরনকারী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৬৯ বার দেখা হয়েছে

লকুমিল্ল প্রতিনিধি

দেবীদ্বারে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে আসার পথে জহিরুল ইসলাম (২৪) নামে এক সিএনজি চালক অপহরনের চেষ্টাকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার মাশিকাড়া গ্রামের জোরপুল সড়কে। স্থানীয়রা জানান, আটক সিএনজি চালক জহিরুল ইসলাম(২৪) উপজেলার ধামতী গ্রামের রোসমত আলীর পুত্র। ভিক্টিম স্কুল ছাত্রী (১৪) উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

জহিরুল ইসলাম তার নিজস্ব সিএনজি নিয়ে মাশিকাড়া আসার পথে ওই স্কুল ছাত্রীকে পথিমধ্যে পেয়ে বিদ্যালয়ের সামনে নামিয়ে দেয়ার কথা বলে সিএনজিতে উঠায়।

সিএনজি চালক বিদ্যালয়ে না এসে উল্টোদিকে জোরপুল সড়কের দিকে দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই ছাত্রী সিএনজি থামাতে বললেও সে না থামিয়ে দ্রুত ‘দেবীদ্বার-চান্দিনা’ সড়কের দিকে এগিয়ে যেতে থাকে। এসময় ছাত্রীটি সূর চিৎকার শুরু করলে সিএনজি থামিয়ে ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে পাশর্বর্তী ঝোপে শ্লীলতাহানীর চেষ্টা করে। পথচারী ও পার্শবর্তী বাড়ির লোকজন ছাত্রীটিকে উদ্ধার এবং সিএনজি চালককে আটক করে পুলিশকে খবর দেয়।
সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) চন্দন চন্দ্র দাস একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে অপহরনকারী ও ভিক্টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যপারে মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান। বিদ্যালয়ে আসার পথে মেয়েটিকে অপহরণ এবং এক পর্যায়ে শ্লীলতাহানীর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় ভিক্টিমকে উদ্ধার ও অপহরণকারীকে মাশিকাড়া বাজারে আটক করে রাখে, পরে পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার বিকেল ৫টায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, সংবাদ পেয়ে আমাদের পুলিশ ভিক্টিমকে উদ্ধার এবং সিএনজিসহ অভিযুক্ত সিএনজি চালককে থানায় নিয়ে আসে। ভিক্টিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত