1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে লিফলেট বিতরণের অভিযোগে ছাত্রলীগের কর্মী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার দেখা হয়েছে
দেবীদ্বারে লিফলেট বিতরণের অভিযোগে ছাত্রলীগের কর্মী আটক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে মো. সজিব (২৪) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ওই ছাত্রলীগ কর্মী উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের ফুল মিয়ার ছেলে এবং জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার দুপুরে সজিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বাজারে দোকানে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাজারে অভিযান চালায়। তখন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। মো. সজিব নামের ছাত্রলীগের এক কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে দেবীদ্বার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, লিফলেট বিতরণের অভিযোগে আটক ছাত্রলীগ কর্মীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত