1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৫০ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লার দেবীদ্বারে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত।

বৃহস্পতিবার মহান বিজয় দিবসের প্রত্যুষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বঙ্গবন্ধু ম্যুরাল, মুক্তিযোদ্ধা চত্বর ও গণকবরে উপজেলা প্রশাসক, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা প্রেসক্লাব, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ন্যাপ, কমিউনিস্ট, মহিলা আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগ সহ উপজেলার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গসংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের সাধারণ জনগন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এদিকে এ দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে সংসদ সদস্যের অনুপস্থিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।

পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও হাসপাতাল, সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ যোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ এবং সুবিধামত সময়ে মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

সন্ধ্যায় উপজেলা হলরুমে আয়োজিত “সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।এই অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির কর্মসূচি সমাপ্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত