1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ল ৫ ঘর; ২৫ লক্ষ টাকারক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০২ বার দেখা হয়েছে

দেবীদ্বার-কুমিল্লা: প্রতিনিধি

দেবীদ্বার’র উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত আবদুল খালেক মিয়ার বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় আগুন লেগে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানা যায়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

অগ্নিকান্ডের সময় বসত ঘরে অবস্থানরতখালেক মিয়ার স্ত্রী সুরাইয়া খাতুন (৬২) বলেন, আগুনের কথা আমি বলতে পারবোনা,আমিতো আমার ছোট ছেলের বউ জামিলা বেগম(২৫) ও আমার নাতি নাতনি নিয়ে ঘরের ভিতর ঘুমিয়ে ছিলাম। তখন পাশের ঘরের এক নাতিন এসে গেইটে দাদি আগুন লাগছে বলে শুর চিৎকার শুরু করে তখন আমরা বের হয়ে আসি। বের হতেই দেখি সবগুলো ঘরে আগুন ছড়িয়ে পড়ে, আমার কোন কিছুই রক্ষা করতে পারলাম না।

একই বাড়ির প্রতিবেশী আমিনুল ইসলাম ভূঁইয়া বিদ্যুৎ বিভাগের প্রতি অভিযোগ করে বলেন, যে ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে সে ঘরের কোণে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে, দুদিন পর পর ওই খুঁটি থেকে আগুনের ফুলকি পরে। বিদ্যুতের লোকজনকে বার বার বললেও তারা কোন পদক্ষেপ নেয়নি।

প্রতিবেশী আলী হোসেন জানান, রাতে মানুষের শুরু চিৎকারে ঘর থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে, সবাই মিলে অনেক চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি, ফায়ার সার্ভিস আসলে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

মুরাদনগর ফায়ার সার্ভিস’র স্টেশন মাস্টার নুরুল হক বলেন, আগুন লাগার সংবাদে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান যতটুকু আমরা দৃশ্যমান দেখতে পেয়েছি প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকার ক্ষতির ধারনা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত