1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে বর্তমান উদ্ভ,ত পরিস্থিতি মোকাবেলায় সম্প্রীতি সভা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪৭৬ বার দেখা হয়েছে
 মোঃ সোহেল রানা (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি:
সাম্প্রদায়িকতার স্থান নেই অসাম্প্রদায়িক বাংলাদেশে। হাজার বছর ধরে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্ঠান সহ নানা ধর্মালম্বীর দেশ বাংলাদেশ। আমাদের বিভিন্ন ধর্মালম্বীদের সম্প্রীতি বজায় অব্যাহত আছে এবং থাকবে। বিভিন্ন সময়ে রাজনৈতিক স্বার্থ হাসিলে ধর্মকে পূঁজী করে একটি কুচক্রি মহল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লখ্যে নানা অপকর্ম এবং অপপ্রচার চালালেও তা প্রতিহত করেই আমরা এগিয়ে চলছি। রোববার সকালে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের “বিহারমন্ডল শ্রী শ্রী রক্ষা কালি মন্দীরে” বর্তমান উদ্ভ‚ত পরিস্থিতি মোকাবেলায় এক অসাম্প্রদায়িক সম্প্রীতি সভায় বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন। মোহনপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম মাষ্টার’র সভাপতিত্বে এবং নেপাল দন্দ্র দত্তের সঞ্চালনায় উক্ত সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন, দেবীদ্বার- ব্রাহ্মণপাড়া সার্কেল এ,এস,পি আমিরুললাহ, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ছমিউদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ন্যাপ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ’র উপজেলা সভাপতি অনিল চক্রবর্ত্তী, প্রবীণ শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ি ও সেচ্ছা সেবক লীগ কুমিল্লা উত্তর জেলা সদস্য মোঃ শাদাৎ হোসেন মিঠু, স্থানীয় ইউপি মেম্বার মোঃ আবুল কাশেম, উপজেলা পূঁজা উদযাপন পরিষদ’র সভাপতি জীবন চন্দ্র দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ’র উপজেলা সাধারন সম্পাদক বিকাশ কুমার দেব, সহ-সভাপতি নারায়ন চন্দ্র বর্মণ, সাংগঠনিক সম্পাদক তপন সাহা, সদস্য পিন্টু সাহা, রমু দাস, প্রণব দাস প্রমূখ। বক্তারা আরো বলেন, শনিবার দিবাগত রাতে দরজা-জানালাহীন নির্মানাধীন বিহারমন্ডল শ্রী শ্রী রক্ষা কালি মন্দীরের অরক্ষিত মূর্তীগুলো রাতের আঁধারে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ভেঙ্গে ফেলে। আমরা হিন্দু মুসলীম সম্প্রদায়ের সম্প্রীতিতে এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের আন্তরিক সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গাপূঁজার দেবীদ্বারের ৯০টি পূঁজা মন্ডপে পূঁজা উদযান শেষে এই অনাকাঙ্খীত ও বিচ্ছিন্ন ঘটনাটি আমাদের মর্মাহত করেছে। আগামীতে প্রশাসন রাজনৈতিক ব্যাক্তিত্ব এবং সংশ্লিষ্ট মন্দীর কমিটির নেতৃবৃন্দের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আরো সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত