1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে ট্রাফিক পুলিশকে মারধর: তিশা বাসচালক আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৫২৩ বার দেখা হয়েছে
দেবীদ্বারে ট্রাফিক পুলিশকে মারধর: তিশা বাসচালক আটক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লার দেবীদ্বারে সড়কের মাঝখানে গাড়ি রেখে যাত্রী উঠাতে বাধা দিলে ট্রাফিক পুলিশকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা গাড়ির চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় চালককে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২জুন) সন্ধ্যা ৭টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রাফিক পুলিশ সদস্য রেজাউল করিম পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ সময় স্থানীয়রা তিশা বাসচালক তৈয়ব আলীকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিশা গোল্ডেন বাস সার্ভিসের বাস পুলিশ হেফাজতে নিয়ে যায়। তখন গাড়িতে থাকা ঢাকাগামী প্রায় অর্ধশত যাত্রী গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়ে। পরে পুলিশের পক্ষ থেকে তিশার মালিকপক্ষের সঙ্গে কথা বলে অন্য একটি বাসের ব্যবস্থা করে দেওয়া হলে যাত্রীরা প্রায় ২ঘন্টা পর ওই গাড়িতে গন্তব্যে যাত্রা শুরু করেন।
এ বিষয়ে দেবীদ্বার সার্কেল এএসপি মো. শাহিন মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, পুলিশ সদস্যের গায়ে হাত তোলার অভিযোগে চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে। যাত্রীদের সুবিধার্থে অপর একটি বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত