1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

দেবীদ্বারে জাতীয় পার্টির ইফতার মাহফিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৬১৭ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

মাহে রমজান শান্তি,রহমত ও কল্যাণের বার্তা নিয়ে আসে, আর বৈশাখ নিয়ে আসে নতুন বার্তা। চলমান অবস্থায় আমাদের সকলের একটাই লক্ষ্য রাজনৈতিক ও অর্থনৈতিক স্থীতিশীল বাংলাদেশ। তবে এর সফলতা নির্ভর করবে সকলের অংশ গ্রহণে সুস্থ সুন্দর জাতীয় নির্বাচন। আমরা আশাবাদী একটি গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করবে। শনিবার বিকালে কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়িতে পৌর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহন করবে, আপনারা জাতীয় পার্টির সাথে থাকবেন এবং লাঙ্গল প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ওই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাজী মোছলে উদ্দিন মোল্লা মোসলেম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাবেদ আহম্মেদ নবী, মোঃ মজিবুর রহমান, মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ, আব্দুল আউয়াল, নাজিম উদ্দিন সরকার, এ.কে আজাদ, মোঃ মোজ্জামেল হক ভূইয়া, মোঃ আলেক মিয়া, মজিবুর রহমান কালা, সদস্য সচিব সফিকুল ইসলাম মাস্টার, পৌর জাতীয় পার্টির আহবায়ক মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ সেলিম মিয়া, আলী হোসেন, উপজেলা ছাত্র সমাজ নেতা আল আমীন কিবরিয়া, ফিরোজ খান, কবির হোসেন, দেলোয়ার হোসেন, আবদুর রব, স্বজল হোসেন, বাদশা মিয়া, মেহেদী হাসান, শুভ আহম্মেদ, হৃদয় আহম্মেদ ও সজিব আহম্মেদ প্রমুখ। এর আগে প্রধান অতিথি অধ্যাপক ইকবাল হোসেন রাজু বিশাল মটরসাইকেল বহর নিয়ে দেবিদ্বার পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ