1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

দুই ভাইয়ের এক প্রেমিকা, অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৭২৫ বার দেখা হয়েছে

দুই ভাই ভালোবাসতেন একই মেয়েকে। এ প্রেমের জেরেই বড় ভাইকে গলা কেটে হত্যা করেন ছোট ভাই। শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাতে নগরীর উপকণ্ঠ হাড়ুপুর বাগানপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন শনিবার (২৭ মার্চ) সকালে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম সাকিব হোসেন। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম শিমুল হোসেন। এ ঘটনায় অভিযুক্ত শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামি শিমুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ।

তিনি জানান, প্রথমদিকে ধারণা করা হয়েছিল আর্থিক লেনদেনের কারণে হয়তো শিমুল তার বড় ভাই সাকিবকে হত্যা করেছেন। কিন্তু তিনি ধরা পড়ার পর জানিয়েছেন ভিন্ন কথা। শিমুলের ভাষ্য, তার বড় ভাই সাকিব একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতেন এবং নেশায়ও অভ্যস্ত ছিলেন। তিনি এসব নিষেধ করায় তার বড় ভাই তাকে ছুরি নিয়ে মারার জন্য তেড়ে আসেন। সেই আঘাত প্রতিহত করতে গিয়েই তিনি উল্টো আঘাত করেন। এতে সাকিবের গলায় ছুরির আঘাত লাগে এবং তিনি মারা যান।

তারা একত্রে মাদকসেবন করতেন কি-না জানতে চাইলে ওসি মাসুদ পারভেজ বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। লাশ উদ্ধারের দিন বাসায় একটি মদের বোতল পাওয়া গেছে।’

এদিকে হত্যার আসল ঘটনা সম্পর্কে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা।

স্থানীয় একাধিক সূত্র বলছে, দুই ভাইয়ের প্রেমিকা ছিলেন একজনই। তিনি তাদের প্রতিবেশী। তিন মাস আগে ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায়। এতে ছোট ভাই শিমুলের বড় ভাই সাকিবের ওর চাপা ক্ষোভ ছিল।

ওসি জানান, শিমুলকে আটকের পর তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তিনি বড় ভাইকে হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেন। মাদকাসক্তির কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি-না তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়