1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

দাউদকান্দিতে পিবিআই পরিচয়ে ডাকাতি; দুই জন আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৮৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পরিচয়ে অভিনব কায়দায় ডাকাতির অভিযোগে দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
রবিবার রাতে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৩নং কলাদী পৌরসভার কাউন্সিলর অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের থেকে একটি আইফোন-৭ প্লাস, নগদ ১১ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঢাকির গাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে মো.রহুল আমিন (৩২) এবল একই এলাকার চরমুকন্দী গ্রামের মো. মোশারফ হোসেনর ছেলে কামরুল ইসলাম (৩৪)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল জানান, গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় পুলিশ (পিবিআই) পরিচয় দিয়ে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের ফেরদৌসী বেগমের বসত ঘরে প্রবেশ করে ঘরের সদস্যদের মারধর করে ওয়ারড্রব ভেঙে নগদ দুই লাখ ৫৭ হাজার টাকা, চারটি আইফোন ও একটি পালসার মোটরসাইকেল নিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সাব-ইন্সপেক্টর সুদর্শন কান্তিদে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার রাতে দুই ডাকাতকে আটক করে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, আসামীদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়