1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

দাউদকান্দিতে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনের কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫০০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করে এ আদেশ দেয়া হয়েছে। দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন,বাগেরহাটের মোল্লার হাট গাংনি এলাকার মিকরাইল উল্লাহ(২২), সহিদুল শেখ(২২) ও দাউদকান্দির পেন্নাই এলাকার আজহারুল ইসলাম(৪০)।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, অভিযানকালে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, খুলনা, বাগেরহাট,এবং সাতক্ষীরা থেকে চিংড়ি এখানে আসার পর ওজন বাড়িয়ে বেশি লাভের আশায় চিংড়িতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়৷ অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে মোবাইল কোর্ট ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অভিযানে দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়েজ ইকবালসহ দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সাতক্ষীরা,খুলনা থেকে গভীর রাতে গলদা এবং বাগদার মতো বড় জাতের চিংড়ির চালান চলে আসে দেশের বিভিন্ন মৎস্য আড়তে। এসব চিংড়ির চাহিদা অনেক দামও বেশি। তাই ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করে কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ। যাকে বলা হয় ‘জেলি’। দেখতে অনেকটা সুজির মতো। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক