1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

দলীয় প্রতীক বাদ দিয়েই,কুসিক নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি -কুমিল্লায় হানিফ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫৭২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি বলে নির্বাচনে অংশ নেবে না। কিন্তু বিভিন্ন জায়গায় তারা নির্বাচনে অংশ নিচ্ছে। দলীয় প্রতীক বাদ দিয়েই তারা নির্বাচনে অংশ নিচ্ছে। আবার বলে,আমরা নির্বাচনে যাবো না। এটা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এটা বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন বলেই মনে হয়।
বৃহস্পতিবার (৯ জুন) কুমিল্লার কাবিলা এলাকায় অবস্থিত হোটেল নূর মহলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি সকালে এক কথা, বিকালে আরেক কথা বলে। তারা মিথ্যাচার করতে করতে বাংলাদেশের মানুষের কাছে প্রতারক দল হিসেবে চিহ্নিত হয়েছে।

কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জয়ের ব্যাপারে কতোটা আশাবাদী এমন প্রশ্নে মাহবুব উল আলম হানিফ বলেন, আমি আসলে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে এখানে আসি নাই। আমি এসেছি দলের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে। তবে আমরা সকল নির্বাচনেই আওয়ামী লীগ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ গত ১৩ বছরে দেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে এবং জনগণ তার সুফল ভোগ করছে- তাতে জনগণ স্বাভাবিকভাবেই জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল এবং শেখ হাসিনার প্রতীকের প্রতি আস্থাশীল। সুতরাং যে কোনো নির্বাচনেই আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

তিনি বলেন, আমরা এখানে (কুমিল্লায়) এসেছি সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলতে। আমরা সিটির বাইরে আছি। আগামী ডিসেম্বরে আমাদের জাতীয় কাউন্সিল হবে। সেই কাউন্সিলকে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা সিটি নির্বাচনের কারণে আমরা এখানে সাংগঠনিক তৎপরতা শুরু করতে পারছি না। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সিটির বাইরে আমাদের কর্মীদের নিয়ে বসেছি।
এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ