1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

“তুমি যে জলের জলতরঙ্গ”

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৭৪৯ বার দেখা হয়েছে
                     ……. মনির হোসেন জাদু ।
স্রোতের আবর্তে জোয়ার ভাটায় ঘুরছে একাকার মহা জলরাশি,
গাঁয়ের মেঠো পথ থেকে তোমার গলি,
গলি থেকে রাজপথ কোথাওনা কোথাও মিলেছে  সভ্যতার মহাসড়ক!
নোনা জলে ভাসে দু’নয়ন- আজ আমার কাল তোমার!
আমি সেই ‘কুমার’ নদের অতলে স্রোত;তুমি যার জলতরঙ্গের ঢেউ,
আমি সেই আকাশ সুনীল;যেথায় তোমার পাখির মন মেঘ হয়ে দিগন্তে উড়াল!
আমি সেই সময়ের প্রিয়জন যার হাতে মুছিয়ে নিতে অভিমানের অভিসারের অশ্রুসজল!
সময়ের আবর্তে দিন মাস বছর পেরিয়ে বিরামহীন উলটপালটে মহাকালের বালুঘড়ি!
জনারণ্যের মেলায় পথ হারিয়েছে যে শিশু; বেলা শেষে সেও নিঃসঙ্গ দিগ্বিদিক পথ হাতড়ে বেড়ায় জলভরা চোখে!
কোলাহল মুখর আলোকোজ্জ্বল রজনীর আতশবাজির প্রতিধ্বনিতে আমি এক বধির !
মানুষের ভিড়ে আমি নিঃসঙ্গতায় নিজেকে লুকাই!
শেষ রজনীর উল্লাসের উচ্ছিষ্ট স্তুপে আমার জলভরা চোখ বাহারী আলোতে খেলে যায়!
আমি সেই সময়ের প্রিয়জন যার হাতে মুছিয়ে নিতে অভিমানের অভিসারের অশ্রুসজল!
উচ্ছল কিশোরীর নুপূর পথের ধুলায় রাঙিয়ে যায়!
মৌনতায় এক কিশোর পিছুপিছু সজাগ পথচলে-
দিগন্তের কাছে চিৎকার করে প্রতিধ্বনিতে কাঁপিয়ে বলতে চায়,” হে মহাকাল থমকে যাও,হে সূর্য আঁধারে ডুবে যেয়ো না”!
সন্ধ্যা আবীরে ঢেকে যায় চরাচর !
ঘাটের নদে পা ধুয়ে, হাতেহাত রেখে বাড়ির পথ ধরে!
কালের আঁধারে মিশে গিয়ে আলোকোজ্জ্বল রজনীতে সে বাঁধন খুলে যায় চিরতরে!
আমি বিরহ-মিলনের সেই ‘কুমার’ নদের ঘাটে আজও স্মৃতিবিস্মৃতির অতলে ডুবে থাকি!
আমার চোখের জল কেউ মুছে দেয়না,কেউ কখনো মুছেনি!
আমি সেই নদের অতলে বয়ে চলা এক ধীর স্রোত;অধীর আনন্দঘন জীবনে আজ তুমি অস্হির জলতরঙ্গের ঢেউ!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়