1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

তিতাসে দুই কৃষকের হাতাহাতিতে একজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৩৪৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে দুই কৃষকের হাতাহাতিতে হরে কৃষ্ণ (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ জুলাই) সকাল ৯ টায় উপজেলার জগতপুর ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হরে কৃষ্ণ ভাটিপাড়া এলাকার মৃত গোবিন্দর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহত হরে কৃষ্ণ সোমবার সকালে তার বাড়ির সামনে নিজের ফসলি জমি ধান ক্ষেত থেকে ঘাস আনতে যায়, একই সময় ঐ ইউনিয়নের তালুক পাড়ার মৃত নুরু মিয়ার ছেলে মজিবও যায় ঘাস কাটতে এবং তাদের দুইজনের জমি পাশাপাশি। এসময় হরে কৃষ্ণ ঘাস কেটে দুই জমির মাঝ খানের আইল দিয়ে ঘাস আনতে গেলে মজিব তার ক্ষেতের ধান নষ্ট হয়েছে দাবী করে হরে কৃষ্ণকে প্রথমে গালাগালি করে পরে দু’জনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এক পর্যায়ে মজিব এর হাতে থাকা ঘাস কাটার কাচির আচর লাগে হরে কৃষ্ণের বাম হাতের কব্জিতে। পরে হরে কৃষ্ণ এবিষয়টি এলাকার বিচারক ও মজিবের ভাইদের কাছে বিচার নালিশ করে বাড়ি ফেরারর পথে কফিল উদ্দিন মাস্টারের বাড়ির সামনে রাস্তায় এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন স্থানীয়রা হরে কৃষ্ণের মাথায় পানি ঢালে এবং তার ছেলেদের খবর দিলে তারা এসে তারা বাবাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হরে কৃষ্ণকে মৃত ঘোষনা করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়