1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

তিতাসে আওয়ামীলীগ-বিএনপির ধাওয়া পাল্টাধাওয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪০০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে আওয়ামী লীগের বাধার মুখে পণ্ড হয়েছে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচি। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তিতাস উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বন্দরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি আনুযায়ী সকাল ৭টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে তিতাস উপজেলা সদরে আসতে থাকেন।
খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরসহ বিভিন্ন সড়কে অবস্থান নেন। এক পর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতারা বন্দরামপুর এলাকা থেকে মিছিল বের করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করেন। এ সময় উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের নেতাদের দাবি এ ঘটনায় কেউ আহত হয়নি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও আন্দোলনের ডাক দেয়। উপজেলা সদরে তাদের নেতাকর্মীরা জড়ো হওয়ার খবরে আমরা উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে অবস্থান নিই। এক পর্যায়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
এদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লা বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে বন্দরামপুর এলাকায় বিপরীত দিক থেকে আওয়ামী লীগ পাল্টা মিছিল বের করে। এ সময় আমাদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। তবে এ ঘটনায় আমাদের কোনো নেতাকর্মী আহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, গণতান্ত্রীক দেশে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে আওয়ামী লীগ। এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত