1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

তামিল কমেডিয়ান বিবেক আর নেই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৫৮৪ বার দেখা হয়েছে

শুক্রবার সকাল থেকে বুকে ব্যাথা অনুভব করছিলেন অভিনেতা। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, অভিনেতা একটি ধমনী পুরোপুরি বল্ক হয়ে গিয়েছে। দ্রুত তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এরপর আইসিইউতে একমো সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু সেই ধকল সহ্য করতে পারেননি। শনিবার ভোরে আবার হৃদরোগে আক্রান্ত হন বিবেক। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, ‘ভোর ৪টা ৩৫ মিনিটে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

গত বৃহস্পতিবার ওমানদুরারের সরকারি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। বেসরকারি হাসপাতালের জায়গায় কেন সরকারি হাসপাতালকে বেছে নিলেন অভিনেতা, সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘কোভিড ১৯ ভ্যাকসিন নেওয়া সুরক্ষিত তা বোঝাতেই আমি এই টিকা নিলাম। হাসপাতালের দরজা সবার জন্য খোলা, সেই বার্তা পৌঁছে দিতেই এখানে আসা।’

চিকিৎসকরা জানিয়েছেন, করোনা টিকা নেওয়ার জন্য বিবেক হৃদরোগে আক্রান্ত হননি।

প্রবীণ পরিচালক কে বালাচান্দেরের হাত ধরে সিনেমার জগতে পা রেখেছিলেন বিবেক। আশির দশকের শুরুতে তামিল সিনেমায় বিভিন্ন ছোটো চরিত্রে দেখা যেত বিবেককে। নব্বইয়ের দশকের শেষ থেকে কমেডিয়ান হিসেবে তুমুল জনপ্রিয়তা পেতে শুরু করেন। নয়া শতকের শুরুতে ফিল্মের পোস্টারে স্টারদের সঙ্গে তার ছবিও থাকত। যিনি বিভিন্ন সামাজিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবস্থান নিতেন। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। যিনি সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম গুণমুগ্ধ ছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক