1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট, সংস্কার কাজে ভোগান্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সড়কের সংস্কার কাজের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা থেকে গৌরিপুর পর্যন্ত যানজট উঠানামা করছে। সকাল থেকে ঢাকামূখী লেনে প্রায় ২৫ কিলোমিটার মহাসড়কজুড়ে যানজট তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমলেও আবার বেড়ে যায়। বর্তমানে এ ২৫ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলা এলাকায় যানজটের পরিমাণ ১০-২০ কিলোমিটারে উঠানামা করছে। এতে যানবাহনের যাত্রী, চালক ও জরুরী চিকিৎসার জন্য ঢাকা রওনা দেওয়া রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুর বাজারের কাছাকাছি অংশে কাজ সংস্কার চলছে। সংস্কার কাজ ২৪ ঘণ্টা চলমান থাকার কারণে মহাসড়কের ঢাকামুখী লেনের মাত্র একটি গাড়ি চলতে পারে। এতে গাড়ির চাপ সৃষ্টি হলে মাধাইয়া এলাকা থেকে গৌরীপুর হয়ে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত যানজট লেগে যায়। এতে ভোগান্তি পড়ে অ্যাম্বুল্যান্স, যাত্রীবাহী বাস বাস মাইক্রোসহ সব ধরনের যানবাহন।
লাকসামের মুদাফরগঞ্জ থেকে পদ্মা এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে ভোর ছয়টার দিকে রওনা দিয়েছেন মোহাম্মদ সোহেল। তিনি জানিয়েছেন, ৬ ঘণ্টায় তিনি মাত্র গৌরিপুর বাজারে এসেছি। চার ঘণ্টায় আমি আধা কিলোমিটার এসেছি। জানিনা ঢাকা যেতে কতক্ষণ লাগে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, যানজট আছে কিছুটা। আমাদের পুরো টিম মাঠে কাজ করছে। গত দুইদিন আমি রাস্তায় আছি। আমরা চেষ্টা করছি যানজট কমিয়ে আনার। আমরা ড্রাইভার ও যাত্রীদের সরকারি কাজে সহায়তা করতে অনুরোধ করবো।

কুমিল্লার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, আমরা সংস্কার কাজ দ্রুত গতিতেই করছি। পূজার কারণে ঘরমুখো মানুষের চাপ বেশি। যানবাহনও বেশি। তাই যানজটে ভোগান্তি হচ্ছে। আমরা যানজট প্রবন এলাকায় মাইকিং করছি। অলটারনেটিভ হিসেবে যেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ে হয়ে ঢাকা সড়ক ব্যবহার করার অনুরোধ করছি। তাছাড়া আমরা সবাইকে বলবো ঢাকা যাওয়ার জন্য যেন সময় নিয়ে বের হয়। আমরা জনগণের জন্যই কাজ করি। আমরা সবাইকে বলবো কাজ শেষ হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরতে।
তিনি আরও বলেন, একটি অংশের কাজ শেষ করে ২৮ দিন কোন গাড়ি ওই অংশে আমরা চলাচল করতে দেই না। যাতে কাজটি মজবুত হয়। এই কারণে সময় বেশি লাগছে। আরও ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত