1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৫১৩ বার দেখা হয়েছে

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আরও তীব্রতর হওয়ায় সংক্রমণ রোধে মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানিয়েছেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রাথমিকভাবে সরকারের এমন নির্দেশনা পেয়েছেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে গেটের সামনে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। আপাতত চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছে। এ নির্দেশনা আজ থেকে কার্যকর করা হয়েছে।’

করোনা ভাইরাস মহামারির সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশে সমুদ্র সৈকতসহ কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ময়মনসিংহ, শেরপুর, সুনামগঞ্জ, পটুয়াখালী, ঝিনাইদহ, সিলেট ও মৌলভীবাজারের পর্যটন স্পটগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ