1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

চৌদ্দগ্রামে যুবলীগ নেতার ভাইরাল হওয়া রাইফেলটি থানায় জমা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪৭৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের হাতে রাইফেল থাকা একটি ছবি ভাইরাল হয় বৃহস্পতিবার। ৮৬টি গুলিসহ সে রাইফেল শুক্রবার রাতে পুলিশের কাছে জমা দিয়েছেন জুয়েলের স্ত্রী ফারজানা হক।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা শনিবার দুপুরে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন,তার (জুয়েল) হাতে যে অস্ত্রটির ছবি ভাইরাল হয়েছে, আমরা কাগজপত্র দেখেছি। সেটার লাইসেন্স আছে।
রাইফেলটি অনেকটা সামরিক বাহিনীর অস্ত্রের মতো জানিয়ে ওসি বলেন,এটি একটি টু পয়েন্ট টু বোরের রাইফেল, যার মডেল হচ্ছে জিএসএস-৫। এটি জার্মানির তৈরি। আমরা তার লাইসেন্স চেক করে অস্ত্রটির সঙ্গে মিলিয়েছি। এটার বৈধ লাইসেন্স আছে।
বৈধ অস্ত্র হলে কেন থানায় জমা দিতে হবে, এমন প্রশ্নের উত্তরে ওসি শুভ রঞ্জন বলেন, আসলে বৈধ অস্ত্র হলেও সেটা দিয়ে ভয়ভীতি দেখানো যাবে না। আমাদের কাছে প্রাথমিকভাবে তা-ই মনে হয়েছে।
যেহেতু তার (জুয়েল) হাতে রাইফেল নিয়ে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে ভাইরাল হয়েছে, সেহেতু আমরা তাকে অস্ত্রটি জমা দেয়ার জন্য খবর পাঠাই। পরে তার স্ত্রী এসে অস্ত্রটি জমা দিয়ে যান। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব।

গত বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদারের ওপর হামলা করেন যুবলীগ নেতা জুয়েল। হামলার পর জুয়েলের অস্ত্র হাতের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান