1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৮ বার দেখা হয়েছে

চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পাভেল (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে। নিহত পাভেল উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাউরি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের আব্দুল হালিম ভূঁইয়ার নাতি।
জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ভূঁইয়া বাড়ী সংলগ্ন ব্যাটমিন্টন মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষনা করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে নিহত পাভেলের বাড়ীতে নেমে এসেছে শোকের ছায়া, বইছে শোকের মাতম।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাত এগারটায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আলকরায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে সৃষ্ট কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাভেল নামে এক কিশোর নিহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক