1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৭ বার দেখা হয়েছে
 মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে সামনের আরেকটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১৩-৬৭৫৮) ধাক্কা দিলে গাড়ীটি সড়কের পাশে পড়ে যায়। এসময় ড্রাইভিং সিটে থাকা কাভার্ডভ্যানের হেলপার মো: আনিস (২২) বাঁচার জন্য গাড়ী থেকে ঝাপ দিলে পেছন থেকে অজ্ঞাতনামা আরেকটি গাড়ী এসে তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। নিহত আনিস ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রামপুর এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ওয়াসিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ী ও নিহতের লাশ উদ্ধার করেন। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (৪৮) নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহত কামাল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। জানা গেছে, বুধবার দুপুরে মহাসড়কের উপজেলার মিয়াবাজারস্থ দক্ষিণ প্রতাপুর রাস্তার মাথা এলাকায় ঢাকামুখী লেনে একটি পিকআপ ভ্যান ব্যাটারী চালিত রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক কামালের মৃত্যু হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আইয়্যুব আলী ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ, পিকআপ ভ্যান ও রিক্সাটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসেন। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। অপরদিকে একইদিন দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খোশদাহ গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে পল্লী বিদ্যুৎ চৌদ্দগ্রাম অফিসের ডিজিএম মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ‘এমন ঘটনা সম্পর্কে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখছি’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ