1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে অস্ত্র হাতে ভাইরাল যুবলীগ নেতা জুয়েলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৮৭ বার দেখা হয়েছে

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

অবশেষে অস্ত্র হাতে বহুল আলোচিত কুমিল্লার চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়ন এর নালঘর গ্রামের যুবলীগ নেতা মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান।
গত ৭ আগষ্ট জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়। চিঠিতে তিনি উল্লেখ করেন,২১ জুলাই ২০২২ তারিখের কুমিল্লা জেলা বিশেষ শাখা স্মারক নম্বর ৭৫৪৮ ও ১৬ জুলাই ২২তারিখের চৌদ্দগ্রাম থানার জিডি নং ৬৮১ যার স্বারক নং ৮০৯৯ এর প্রাপ্ত তথ্য মতে গত ১৪ জুলাই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচকভাবে মোস্তফা মনিরুজ্জামান জুয়েল তার নামে ইস্যুকৃত দেখতে অত্যাধুনিক ও সামরিক বাহিনীর অস্ত্রের মতো মনে হলেও পয়েন্ট ২২ (.২২) বোর রাইফেল যা জিএসজি-৫ মডেলের রাইফেল। জার্মানির তৈরি অস্ত্রটির মডেল এ-৩৫৪৯১৬ বর্ণিত এ অস্ত্র প্রদর্শন পূর্বক সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করায় তার মালিকীয় আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিলের সুপারিশ এর প্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ ২৫(ক) এবং অস্ত্র আইন ১৮৭৮এর ১৮(ক) ধারা অনুযায়ী তার অনুকূলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সটি বাতিল করা হল।

উল্লেখ্য গত ১৪ তারিখ জুয়েলের আগ্নেয়াস্ত্র ছবিসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তোলপাড় শুরু হয়,এর পরদিন মনিরুজ্জামান জুয়েল এর স্ত্রী আগ্নেয়াস্ত্র টি চৌদ্দগ্রাম থানায় জমা দেন এবং গত ১৭ জুলাই জুয়েল কে একটি চেক ডিজওনার মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে ঢাকা বনানী থেকে গ্রেফতার করে পরদিন ১৮ জুলাই চৌদ্দগ্রাম থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত মনিরুজ্জামান জুয়েল কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে জুয়েল কুমিল্লা কারাগারে রয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত