1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ১২ বসতঘর পুড়ে ছাই,প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৫২৩ বার দেখা হয়েছে

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি শনিবার দুপুর সাড়ে বারটায় উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রামের ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ। অগ্নিকান্ডে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামালসহ ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পাশাপাশি ঘর হওয়ায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে বারটায় ওই গ্রামের আবদুল আজিজের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্বর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে কাঁকড়ি নদী থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বারটি বসতঘর পুড়ে ছাই হয়ে ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আবদুল আজিজ বলেন, হঠাৎ করে তার ঘরে আগুন লাগে। তার চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলেও আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় তার ঘরসহ বারটি ঘরের মূল্যবান মালামালসহ ঘরগুলো পুড়ে ৪৫ লাখ টাকার ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত হান্নান মিয়া বলেন, আগুন লাগার কারণে ঘর থেকে কোন কিছুই বের করতে পারি নাই। আমরা গরীব মানুষ, দিনমজুরি দিয়ে সংসার চালাতে হয়। আগুনে আমার সর্বস্ব পুড়ে গেছে। এখন আমিসহ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।
অপর ক্ষতিগ্রস্ত আবুল হাশেম বলেন, ফায়ার সার্ভিস আরও তাড়াতাড়ি হয়তো এতটা ক্ষয়ক্ষতি হতো না। আমরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করতে হবে।
উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাসুম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে বারটি ঘর পুড়ে গেছে। এখানে যারা বসবাস করে সবাই হতদরিদ্র। ইউনিয়ন পরিষদসহ সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা হবে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত বলতে পারবো’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত