1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

চীন-ইরান সম্পর্কের নতুন দিগন্ত, ২৫ বছরের সহযোগিতা চুক্তি স্বাক্ষর হচ্ছে আজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৪৮৭ বার দেখা হয়েছে

ইরানের সঙ্গে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে শনিবার তেহরান আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শুক্রবার রাতে সেদেশের টিভি চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, ইরান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ১৯৭১ সালে বেইজিং-এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তেহরান।

খাতিবজাদে আরও জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রী এ সফরে ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। তবে তার সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক থাকবে দু’দেশের মধ্যে আড়াই দশক মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা যার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবে।

এ সহযোগিতা চুক্তিতে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ থাকবে জানিয়ে খাতিবজাদে বলেন, চুক্তির কেন্দ্রীয় চালিকাশক্তি হবে অর্থনৈতিক সহযোগিতা। এছাড়া, এ চুক্তিতে চীনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনায় ইরানের অংশগ্রহণের কথা বলা হয়েছে এবং দু’দেশের বেসরকারি খাতের মধ্যে ব্যাপকভিত্তিক সহযোগিতা গড়ে তুলতে তেহরান ও বেইজিং সম্মত হয়েছে।

চীনের সঙ্গে ইরানের ২৫ বছর মেয়াদি চুক্তির খসড়া সম্প্রতি ইরানের মন্ত্রিসভা অনুমোদন করেছে এবং চুক্তি স্বাক্ষরের বাকি পর্যায়গুলো সম্পাদনের দায়িত্ব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। গত বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে চীনের সঙ্গে ইরানের স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তি নিয়ে বেশ জল্পনা চলছে এবং পশ্চিমা দেশগুলো উৎকণ্ঠার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক