1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

চার বছরের শিশুকে পুকুরে ফেলে দিল এক স্কুল শিক্ষক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে
চার বছরের শিশুকে পুকুরে ফেলে দিল এক স্কুল শিক্ষক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • জেলা প্রতিনিধি,কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বপাড়া এলাকায় ফজলুর রহমান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহজাহান মাষ্টারের বিরুদ্ধে ৪ বছরের শিশু মিফতাহুল মাওয়াকে নির্যাতন করে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় ভাবে অভিযোগ পাওয়া গেছে শাহজাহান বাড়ীর নির্মান কাজের জন্য স্তুপকৃত বালি জমা করে। চার বছরের শিশু মিফতাহুল মাওয়া দু মুঠো বালি বালি পুকুরে ফেলে দিলে শাহজাহান ক্ষিপ্ত হয়ে শিশুটিকে পার্শবর্তী পুকুরে ফেলে দেয়। এ সময় শিশুটির বড় বোন গালিবা সুলতানা (১০)অভিযুক্ত শাহজাহানের পায়ে ধরে বোনকে পুকুর থেকে উঠানোর জন্য আকুতি মিনতি করে কিন্তু তাতেও শাহজাহানের মন গলেনি।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুর পরিবার থেকে জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কুমেকে চিকিৎসাধীন রয়েছে।
তার মা শামসুন নাহার তানিয়া জানান, ঘটনার আকষ্মিকতায় সে ভয়ে ও আতংকে অসুস্থ হয়্র পড়েছে। এতে নির্যাতিত শিশুর মা মোসাঃ (৩৫),বাদি হয়ে বুড়িচং থানায় বুড়িচং পূর্ব পাড়া মৃত মঞ্জুর আলী সর্দারের ছেলে মোঃ শাহ জাহান (৫০) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
স্থানীয় মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র জানান, ” এ ধরনের কর্মকান্ড শিশুর মানসিক বিকাশে অন্তরায়। এ ধরনের ঘটনা বা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে আরও সচেতনতার প্রয়োজন ।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে,যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।
শুক্রবার (১৭জানুয়ারি) বিকেলে জেলা সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, অভিযুক্ত শাহ জাহানের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনার জন্য শাহ জাহানকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য বুড়িচং থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে ।

অভিযুক্ত শাহজাহান এলাকায় না থাকার দরুন এবং তার মোবাইলে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত