1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১০২১ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৩মে) সুপ্রিমকোর্টের নির্দেশনায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠি থেকে নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আগামী ৫ই জুন ওই নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত হওয়ায় চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগামী ৫ জুন বুধবার ভোট হবে না ।
চেয়ারম্যান প্রার্থী শাহ সেলিম প্রধান জানান – গত (১২মে) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ের দিন যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী শাহ সেলিম প্রধান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বহাল থাকা এবং হাইকোর্টের রিটের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
সেই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের আপিল বিভাগে রিট পিটিশন আবেদন করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সেলিম প্রধান। রিট পিটিশন মঞ্জুর করে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে শাহ সেলিম প্রধান এর প্রার্থীতা বহাল রাখেন হাইকোর্ট। নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে। আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। রিট পিটিশন ৫৩২০/২০২৪ এর আলোকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) জাবের মো. সোয়াইব জানান – বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের জানিয়েছেন আগামী ৫জন চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক