1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

গাজীপুরে পুলিশের সঙ্গে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৭২৮ বার দেখা হয়েছে

গাজীপুরে পুলিশের সঙ্গে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ নেতাকর্মী ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৭ মার্চ) দুপুরে শহরের রাজবাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছায় যুবদলের একটি মিছিল। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল ও ফাঁকাগুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে জুবায়ের (২০), মাসুদ (৩৮) ও শামীম (৪০) নামে যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে আটক করে পুলিশ।

গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির সভাপতি আব্দুস সালাম শামীম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দলীয় কার্যালয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি চলছিল। দুপুর একটার দিকে যুবদলের একটি মিছিল শহরের রেলগেট এলাকা থেকে দলীয় কার্যালয়ে পৌঁছালে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। একপর্যায়ে দলীয় নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে। এতে মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আল রাজুসহ বেশ কয়েকজন আহত হন।

সদর মেট্রোথানা যুবদলের আহবায়ক মাহমুদ হাসান রাজু বলেন, সংঘর্ষে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান বলেন, উশৃঙ্খল নেতাকর্মীদের ইটের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছে।

সদর মেট্রো থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক