1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

গণসমাবেশ মঞ্চে ঠাঁই হয়নি বহিষ্কৃত সাক্কু- কায়সারের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫৩৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনিরুল হক সাক্কু গণসমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। তবে মঞ্চে না, তার স্থান হয়েছে মাঠে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাকে মাঠের পূর্ব পাশে অবস্থান নিতে দেখা গেছে।
অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগর সভাপতি পদ থেকে বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সারও সমর্থকদের সারিতে বহর নিয়ে বসতে দেখা গেছে।
এ বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, দল আমাকে বহিষ্কার করলেও আমি দল ছাড়িনি। ৪৪ বছর ধরে বিএনপি করছি। আমি সমাবেশ শুরু হওয়ার বহু আগে থেকে প্রচারণা চালিয়েছি। দলের একজন কর্মী হিসেবে সকাল ৯টায় সমাবেশস্থলের হাজির হয়েছি।
নিজাম উদ্দিন কায়সার বলেন, কোন পরিস্থিতিতে নির্বাচন করেছি আপনারা সবাই জানেন। যা করেছি দেশের মানুষের জন্যই করেছি। আজীবন দলের কর্মী হয়ে থাকতে চাই। তাই সকাল ৮টায় সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছি।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক