1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ব্লাড টেস্টসহ আরো বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করতে দেয়া হয়েছে তার। সেগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পর পরবর্তী আপডেট বলা যাবে। পরশু রাতে তাঁর শরীরে কিছুটা জ্বর থাকলেও গতকাল দুপুরের পর থেকে তাও কমে গেছে। ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।

এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, গতকাল থেকেই ম্যাডামের শরীরের জ্বর কমে গেছে। এখন তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। আজ নয় দিন অতিবাহিত হয়েছে। আর পাঁচ/ছয় দিন পরে তার কোভিড টেস্ট করা হবে। আশা করি তখন তাঁর রিপোর্ট নেগেটিভ আসবে এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

এদিকে, করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের হাইরেজ্যুলেশন সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার পর তৎক্ষনাত ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকে বসে চিকিৎসকেরা সর্বসম্মতিক্রমে খালেদা জিয়ার চিকিৎসায় নতুন একটি ওষুধ যুক্ত করেন। বর্তমান শারীরিক অবস্থায় তাকে বাসায় রেখেই চিকিৎসা চলবে।

পর্যালোচনা সভায় খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সাকুর খান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. আল মামুন, লন্ডন থেকে ডা. জোবায়দা রহমান ও নিউ ইয়র্ক থেকে অপর একজন চিকিৎসক অংশগ্রহণ করেন। তাঁর শারীরিক অবস্থার ওপর চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণ চলছে। ঘণ্টায়-ঘণ্টায় আপডেট নিচ্ছেন। করোনাভাইরাসে আক্রান্ত রোগী হওয়ায় পরবর্তী চিকিৎসার বিষয়টিও সবসময় সংশ্লিষ্ট চিকিৎসকদের মাথায় রেখেই তারা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়