1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

কুসিক নির্বাচনে মক ভোটিংয়ে আগ্রহ নেই ভোটারদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৫৫০ বার দেখা হয়েছে

কুমিল্লা:প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাল বাদে পরশু অর্থাৎ ১৫ জুন কুমিল্লাবাসী ভোটের মাধ্যমে বেছে নেবেন তাদের নগর অভিভাবককে।
তাই কীভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তার ধারণা দিতে সোমবার সকালে মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন। কিন্তু এই আয়োজনে তেমন আগ্রহ দেখা যায়নি ভোটারদের মাঝে।

সকালে কুমিল্লা মডার্ন স্কুল, জিলা স্কুলের কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই/তিনজন ভোটার কেন্দ্রে মক ভোট দিতে এসেছেন। ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।
দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কেন্দ্রে কর্মকর্তাদের ইভিএম নিয়ে বসে থাকতে দেখা গেছে। দেখা মেলেনি কোনো ভোটারেরই। কেন্দ্রটি ছিল ফাঁকা।
তবে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন জানিয়েছেন, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৭ জন। সকাল থেকে মক ভোট দিয়েছেন ১৮ জন।
১০ নম্বর ওয়ার্ডের নগরীর ফয়জুন্নেসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা লুৎফর রহমান বলেন,এই কেন্দ্রের ভোটার ১ হাজার ৯৭৭ জন। সবাই মহিলা ভোটার। সাংসারিক কাজে ব্যস্ত। তাই হয়তো উপস্থিত কম।

এই কেন্দ্রে মক ভোট দিয়ে উচ্ছ্বসিত মিনহাজ বলেন, আজ একবার ভোট দিলাম। মাত্র ৩০ সেকেন্ডে ভোটটা দিলাম। পরশু অর্জিনাল (আসল) ভোট দিব।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে। যার মধ্যে ৫ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন। ভোটার আছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

যার মধ্যে ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ, ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। ১০৫টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ৬৪০টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ