1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

কুসিক নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশের বিশেষ মহড়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৬৭৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশেষ নির্বাচনী মহড়া দিয়েছে জেলা পুলিশ। এসময় জেলা পুলিশের সাথে যৌথ মহড়ায় অংশ নিয়েছেন ঢাকা থেকে আসা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। সোমবার বিকেলে এ মহড়া অনুষ্ঠিত হয়। কুমিল্লার পুলিশ লাইন্স থেকে বের হয়ে ফৌজদারী, ভাটপাড়া, বিষ্ণুপুর, শাসনগাছা, রাণীর বাজার, সালাউদ্দিন মোড় হয়ে চকবাজার, মুরাদপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্সে ফিরে আসে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের নিরাপত্তায় জেলা পুলিশের সাথে যোগ হয়েছে ঢাকা থেকে আসা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। সোমবার বিকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারদের নেতৃত্বে যৌথ মহড়ায় অংশ নেন এপিবিএন সদস্যরা। নির্বাচনকালীন সময়ে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে এবং স্বতন্ত্রভাবে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন তারা।

কুমিল্লায় পুলিশের নির্বাচনী মহড়াকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে আমরা প্রতিটি ভোট কেন্দ্রকেই সমানভাবে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবো। প্রতিটি ভোট কেন্দ্রে নির্দিষ্ট সংখ্যক পুলিশ, এপিবিএন, আরআরএফ সদস্য ও আনসার সদস্য মোতায়েন থাকবে। ভোটের দিনে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ভোট কেন্দ্রসহ পুরো নগরী। এরই অংশ হিসেবে আমরা সোমবার পুরো কুমিল্লা নগরীজুড়ে একটি মহড়ার আয়োজন করি।
পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স, বিজিবির টহল টিম, রিজার্ভ ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত নির্বাচনের সময় সার্বক্ষণিক মাঠে থাকবে। সব মিলিয়ে ৬ হাজারেরও অধিক আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবেন বলেও জানা গেছে। আইনশ্খৃলা পরিস্থিতির অবনতি ঘটলে থাকবে বুলেট প্রুপ- আরমোরেড পারসোনাল ক্যারিয়ার (এপিসি) ও জলকামান গাড়ি। ভোটের দিন কুসিক এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে নগরীতে প্রবেশ পথে মোতায়েন থাকবে পুলিশের ৭৫টি চেক পোষ্ট ও ১০টি পিকেট টিম। ইতিমধ্যে নগরীতে পুলিশের ২১ টি টহল টীম ও ১৫টি স্থানে চেকপোষ্ট রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ