1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

কুমিল্লা বিএনপির সাংগঠনিক সভা: এক মঞ্চে আবু- টিপু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির রাজনীতির দুই প্রভাবশালী এবং প্রতিদ্বন্দ্বী মুখকে দীর্ঘদিন পর আবু -টিপু এক মঞ্চে দেখলো নেতা কর্মীরা। শনিবার সকালে কুমিল্লা মহানগর বিএনপির পরিচিতি ও সাংগঠনিক সভায় পাশাপাশি বসলেন সদ্য নির্বাচিত আহ্বায়ক উৎবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
আবু ও টিপু কুমিল্লা মহানগর বিএনপির দু’টি গ্রুপের প্রতিনিধিত্ব করেন। নতুন কমিটির পরিচিতি সভায় তাদের এক মঞ্চে বসাকে নতুন সাংগঠনিক সূচনা হতে পারে বলে মনে করছেন শীর্ষ নেতারা।
কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাদক কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন। আলোচনা সভায় তিনি বলেন, এই মুহুর্তে কুমিল্লা মহানগর বিএনপি শক্তিশালী সাংগঠনিক ক্ষমতায় আছে। ঐক্য থাকলে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। মঞ্চে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায় মোঃ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিউর রহমান। এসময় আরো উপস্থিত মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, ভিপি নজরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ মজুমদার, আবদুল জলিল, মোঃ শহিদুল্লাহ রতন, এডভোকেট মোঃ হোসেনসহ আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ