1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লা নগরীর অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে
কুমিল্লা নগরীর অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী এক কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল ৭টায় আওয়ামী লীগের অফিস এলাকা রামঘাটলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুদ্র চন্দ্র দাস (২২) কুমিল্লার কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়িতে বসবাস করেন, যা আওয়ামী লীগ অফিসের পাশে অবস্থিত। তার বাবার নাম স্বপন চন্দ্র দাস।
জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুদ্র স্বীকার করেছে, সে ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করেছে। যাদের হাতে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে এবং তা দেশের অভ্যন্তরে বিক্রি করে। রুদ্র ও তার সহযোগীরা আওয়ামী লীগের ক্যাডার এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত। এখনও তাদের মাধ্যমে অনেকেই অস্ত্র কেনা ও আমদানি কার্যক্রম পরিচালনা করছে।
যৌথবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর বিশেষ অবৈধ অস্ত্র উদ্ধারকারী দল ২৩ বীরের এ অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্রের সন্ধানে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। আটক রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, রুদ্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। সবশেষে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত