1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রাম ওয়ার্ডে ভার্ড কামাল বিজয়ী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৫২৮ বার দেখা হয়েছে

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৭নং চৌদ্দগ্রাম ওয়ার্ডে এমরানুল কামাল কামাল (ভার্ড কামাল) টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।সোমবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোট গ্রহণ ও গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাসির উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিবুল আলম কানন বক প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ ভোট৷ এছাড়া বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে কাজী জাফর আহমেদ ৩৩ ভোট, অটো রিকসা প্রতীকে ভিপি ফারুক আহম্মদ মিয়াজী ২১ ভোট, তালা প্রতীকে জিএম জাহিদ হোসেন টিপু ৭ ভোট ও আবুল কালাম আজাদ ভুঁইয়া নয়ন পেয়েছেন ১ ভোট।

উল্লেখ্য, সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর ১৭নং চৌদ্দগ্রাম ওয়ার্ডের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষে দুপুর আড়াইটায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাসির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফারুক হোসেনসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টসহ আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও উৎসুক জনতা। এবার চৌদ্দগ্রাম থেকে জেলা পরিষদ নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে র‍্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় থাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক