1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

কুমিল্লা জেলা(উঃ)বিএনপি ও এলডিপির ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৬২৭ বার দেখা হয়েছে

দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি

গত ২৫ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী “পদযাত্রা” পালনকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশ কতৃর্ক দায়ের করা মামলায় এজহার নামীয় ৩৬ আসামীর মধ্যে ২৯ আসামী জামিন চেয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা দায়রাজজ আদালতে হাজির হন। কুমিল্লা জেলা দায়রাজজ আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন শুনানী শেষে ৪ জনের জামিন আবেদন মঞ্জুর করে বাকী ২৫ আসামীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন নির্দেশ দেন। এর মধ্যে বিএনপির ১৬ ও এলডিবির ৯ জন নেতাকর্মী রয়েছে। কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন জেলা উত্তর বিএনপির ও এলডিপির চান্দিনা উপজেলার, মুরাদনগর, দাউদকান্দি ও দেবীদ্বার উপজেলার। জামিনে আসা ৪ নেতা কর্মীরা হলেন,-কুমিল্লা (উঃ) জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. আজহারুল ইসলাম মেম্বার, কুমিল্লা(উঃ) জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, চান্দিনা উপজেলার এদবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরকার ও দেবীদ্বার উপজেলা যুববদলের আহবায়ক আব্দুর রহমান
জামিন না মঞ্জুর হওয়া ২৫ নেতা-কর্মীর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন,জেলা যুবদলের সাধারন সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহিন), চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক মো. আতিকুল আলম শাওন,চান্দিনা উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী এরশাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম,কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হাসান, ছাত্র দল দেবীদ্বার উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক রবিউল আউয়াল সাইফুল, চান্দিনা উপজেলা যুবদলের আহবায়ক মাওলানা আবুল খায়ের,চান্দিনা পৌর যুবদলের আহবায়ক হাজী নুরুল ইসলাম,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম নেভী, মাধাইয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক খাইরুল কবির সুমন, সুলতানপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক খোকন খান,কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মো. শরিফ উদ্দিন সোহেল। অপর দিকে এলডিপির ৯ জন নেতাকর্মীর মধ্যে চান্দিনা উপজেলার গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু,গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক রাজিব আহমেদ ভূইয়া,রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী মো. আলম মজুমদার ও দলের শাহজাহান, ইয়াছিন, আলামিন। এ বিষয়টি নিশ্চিত করেন চান্দিনা উপজেলার পৌর গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক জামসেদ আহাম্মদ জাকির।
উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ‘পদযাত্রা’ কর্মসূচী পালন উপলক্ষে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দেবীদ্বার, চান্দিনা এবং মুরাদনগর উপজেলার অংশে অবস্থান নিলে পুলিশের সাথে নেতাকর্মী সংঘর্ষে পুলিশ সহ অর্ধশত নেতা-কর্মী আহত হন। ওই ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাঁধাদানের অভিযোগ এনে চান্দিনা থানার উপ-পরিদর্শক(এসআই) তাপস বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেলকে প্রধান আসামী করে ৩৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাতনামা ১৭০ সহ ২০৬জনকে অভিযুক্ত করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।
এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএপি) কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও পতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মীর্জা ফখরুল আলমগীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক